Search

Search

বিএনপি-ভারত চুক্তির দাবিটি নিছক অপপ্রচার: মাহদী আমিন

বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন | ছবি: সংগৃহীত
ভারতের সাথে বিএনপি চুক্তি করেছে এমন দাবি অপপ্রচার ও অকৌশলের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

শনিবার (২৪ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে হাইপার প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এদিকে দুই দশক পর আজ (শনিবার) রাতেই চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান।

প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন পত্রিকার বরাদ দিয়ে এমন অভিযোগ তুলেছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এটিকে অপ্রচার ও অকৌশলের অংশ বলে মন্তব্য করেন।

এদিন ব্রিফিয়ে মাহদী আমিন জানান, দুই দশক পর আজ রাতেই চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান চট্টগ্রামের জনসভার পর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে কয়েকটি সমাবেশে বক্তব্য দেবেন।

এর আগে সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর জিয়ারত শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল উল্লেখ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর কান্দোরপাড়া এলাকায় প্রচারণা চালান তিনি।

সম্পর্কিত খবর :