টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি করছে একটি দল: জামায়াত আমীর
টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমান। নারীদের ইজ্জত নিয়ে টান দিলে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াত আমীরের নিজ আসন ঢাকা ১৫-তে নির্বাচনী এক পথসভায় এসব কথা বলেন তিনি। বলেন, 'জামায়াতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে। ক্ষমতার লোভে বেপরোয়া হয়ে খুনখারাবি করছে'। এদের হাতে দায়িত্ব দিলে দেশের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় ২৪ এর জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা স্মরণ করে আমির বলেন, 'ক্ষমতায় গেলে জামায়াত নারীদের সর্বোচ্চ নিরাপত্তা এবং সম্মান দিবে'। নতুন বাংলাদেশে আর কাউকে ভোট ডাকাতি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।