সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালাতে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে স্ত্রী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানে তারেক রহমানের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল রয়েছে।