Search

Search

ঢাকা-১১

কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদের রিট

ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম | ছবি: সংগৃহীত
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট দায়ের করেন।

রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

নাহিদ ইসলামের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, অ্যাডভোকেট আলী আজগর শরীফী প্রমুখ।

নাহিদের আইনজীবী জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম তথ্য গোপন করেছেন। একই সঙ্গে ভানিয়াতু দেশে তার নাগরিত্বের বিষয়টি হলফনামায় উল্লেখ করেন নি।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বলেন, ‘চলতি সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে।’

এর আগে ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

সম্পর্কিত খবর :