ইরানের সমর্থনে পাকিস্তানে মিছিল
ইরানকে আল্টিমেটাম দিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, ইরান যদি আলোচনার টেবিলে না আসে, তাহলে যে কোনো সময় তেহরানে হামলা চালানো হবে। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইরানে হামলা না চালান, সেজন্য তেহরানের প্রতিবেশীর তদবির চালাচ্ছে। এতে কতটা দমে যাবেন ট্রাম্প, তা এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু ইরানের সমর্থনে এবার পাকিস্তানে মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইরানের বেসরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরান ও দেশটির ইসলামি আন্দোলনের নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইরানকে নিয়ে ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে শুক্রবার জুমার নামাজের পর ওই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে আসা ব্যক্তিরা খামেনির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। এসময় তারা যুক্তরাষ্ট্র ও দেশটির নীতির নিন্দা জানিয়ে স্লোগানও দেয়।