Search

Search

শুধু রাজার ছেলে রাজা হবে, এই সংস্কৃতি পাল্টে দিতে চাই: জামায়াত আমীর

বাগেরহাটে ১১ দলের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান | ছবি: ভিডিও থেকে নেওয়া
‘শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘যার যোগ্যতা আছে,জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েসেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে। পৈতৃক সূত্রে বা জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ১১ দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘ফ্যামিলি কার্ড ও নারীদের গায়ে হাত একসঙ্গে চলবে না, আমাদের জীবনের থেকে মায়েদের ইজ্জতের দাম অনেক বেশি। আমরা জীবন দিব, তবু মায়েদের ইজ্জত নষ্ট হতে দেব না।’

তিনি বলেন, ‘নারীরা প্রকাশ্যে বলেছেন- আমাদের ইজ্জতের পাহারাদার হিসেবে জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আপনাদের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে শান্তির দেশে পরিণত করব।’

শফিকুর রহমান বলেন, ‘যুবক-যুবতীদের বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না, তাদের দুই হাত দেশ গড়ার কাজে লাগাতে চাই। জামায়াত ইসলামকে ক্ষমতায় যেতে হবে এটা জরুরি নয়, এ দেশে সুশাসন নিশ্চিত করতে হবে এটা জরুরি। সমাজের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে, কারণ আইনের চোখে সবাই সমান।’

তিনি বলেন, ‘আমরা সবাইকে বন্ধু হিসেবে দেখতে চাই, প্রতিবেশীকে প্রভু হিসেবে দেখতে চাই না।’

‘নির্বাচিত হলে দুর্নীতির পাতা ধরে টানাটানি করব না’ উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ‘দুর্নীতির গোঁড়া ধরে টান দিবো। কাউকে চাঁদা নিতে দিবো না।’

গণভোট বিষয়ে তিনি বলেন, ‘গণভোটে “হ্যাঁ” মানেই হচ্ছে ফ্যাসিবাদ আর ফিরে না আসুক, “হ্যাঁ” মানে আজাদি। ১২ তারিখের প্রথম ভোট “হ্যাঁ”-এর পক্ষে, “হ্যাঁ” জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

শফিকুর রহমান বলেন, ‘কেউ যদি কালো চিলের মত ছো মেরে ভোট ছিনিয়ে নিতে চায়, তা হলে ডানাসহ ছিঁড়ে ফেলবেন। নাগরিকদের পূর্ণ অধিকার যার ভোট সে দিবে।’

তিনি বলেন, ‘৫৬ হাজার বর্গমাইলের ১৮ কোটি মানুষ সাক্ষী আমরা কারও বিরুদ্ধে প্রতিশোধ নেইনি। ফ্যাসিস্টদের আমলে অসংখ্য মানুষ রাজনৈতিক নেতাকর্মীদের বিনা অপরাধে দফায় দফায় জেলে নেওয়া হয়েছে।’

সম্পর্কিত খবর :