নির্বাচনে দায়িত্ব পালনের সময় বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ আইজিপির
নির্বাচনে দায়িত্ব পালনের সময় পুলিশকে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রাক-নির্বাচনী সভায় তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, 'এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে'।

তিনি বলেন, 'প্রযুক্তি-ভিত্তিক পুলিশিং জনগণের আস্থা তৈরি করতে গুরুত্বপূর্ণ, বিশেষ করে নির্বাচনের মতো সংবেদনশীল সময়ে।'
ব্রিফিংয়ে চট্টগ্রামের ২৯টি ইউনিটের ৪৫৮ কর্মকর্তা ও সদস্য অংশ নেন, যার মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় এসপি (চট্টগ্রাম) মোহাম্মদ নাজির আহমেদ খান উপস্থিতদের স্বাগত জানিয়ে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, 'পুলিশকে অবশ্যই নিরপেক্ষ, মুক্ত ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।'