Search

Search

ইসলামের নামে আমেরিকা ও ভারতের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় একটি গোষ্ঠী: চরমোনাই পীর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম | স্টার নিউজ
​একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করে আসলে আমেরিকা ও ভারতের মতো দেশগুলোর আদর্শ এবং বিদেশি সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

​রোববার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় সোনাইমুড়ীতে নোয়াখালী-১ আসনে হাতপাখার প্রার্থী জহিরুল ইসলামের সভাপতিত্ব সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি নোয়াখালী -১ আসনের হাতপাখার প্রার্থী জহিরুল ইসলাম, নোয়াখালী -২ আসনের প্রার্থী মাওলানা খলিলুর রহমান, নোয়াখালী -৩ আসনের প্রার্থী মাওলানা নুরুলদীন আমানতপুরী নোয়াখালী বাসীর হাতে তুলে দেন।

​চরমোনাই পীর বলেন, 'একটি বিশেষ গোষ্ঠী ইসলামের নাম ব্যবহার করলেও তারা আসলে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে। বর্তমানে প্রচলিত নিয়মে দেশ পরিচালনার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে'।

​বক্তব্যে তিনি মায়েদের সন্তান হারানো, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার এবং দুর্নীতিতে বাংলাদেশের বারবার শীর্ষস্থানে থাকার বিষয়টিও তুলে ধরেন। তিনি আরও বলেন, 'কিছু সোনা যেমন দেখতে আসল মনে হলেও ভেতরে ইমিটেশন থাকে, তেমনি কিছু লোক ইসলামের লেবাস পরে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে'।

​শেষে তিনি নোয়াখালীসহ সারা বাংলাদেশের মানুষকে 'ধোঁকাবাজি' থেকে সতর্ক থাকার এবং সত্য ও সঠিক আদর্শের পথে চলার আহ্বান জানান।

সম্পর্কিত খবর :