Search

Search

তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী

ছবি: স্টার নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন ছোটভাই মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহাজাদপুর সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি।

পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট চান কোকো-পত্নী।

প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, ‘আজ আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দিবেন।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের পত্নী ব্যারিস্টার মেহেনাজ মান্নান ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

সম্পর্কিত খবর :