আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আয়নাঘর নিয়ে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন হাসিনুর
আওয়ামী লীগ শাসনামলে ডিজিএফআইয়ের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। এর আগে রোববার (২৫ জানুয়ারি) তিনি এই মামলায় সাক্ষ্য দিতে এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
তবে, সেদিন সাক্ষ্য সম্পন্ন না হওয়ায় বাকি সাক্ষ্যের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। সেদিন জবানবন্দিতে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিকভাবে লেখালেখি করার কারণে গুম করা হয় তাকে৷ প্রায় দেড় বছর বন্দি ছিলেন ডিজিএফআইয়ের জেআইসি সেলে।
এদিকে ট্রাইব্যুনাল-২ এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির ওপর জেরা মঙ্গলবার। এছাড়া, আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করবে আসামিপক্ষের আইনজীবীরা।