Search

Search

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন

রাজধানীর উত্তরায় কাঁচাবাজারে আগুন | ছবি: স্টার নিউজ
রাজধানী উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সম্পর্কিত খবর :