Search

Search

ইরানে দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগে ৪ বিদেশি গ্রেপ্তার

ইরানের রাস্তায় গাড়ি চলাচলের দৃশ্য | ছবি: সংগৃহীত
দাঙ্গায় অংশ নেওয়ার অভিযোগে ইরানের কর্তৃপক্ষ সন্দেহভাজন চার বিদেশিকে গ্রেপ্তার করেছে। তবে ওই ব্যক্তিরা কোন দেশের নাগরিক তা জানায়নি ইরানের কর্তৃক্ষ।

সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ওই চার ব্যক্তি ‘দাঙ্গায় অংশ’ নিয়েছিল। গেল মাসে সরকারবিরোধী ওই বিক্ষোভে টালমাটাল হয়ে গিয়েছিল খামেনি প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়, তেহরান প্রদেশে একটি আস্তানায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের গ্রেপ্তারের দিনক্ষণ নিয়েও বিস্তারিত জানায়নি ইরানের রাষ্ট্রীয় টিভি।

এতে আরও বলা হয়, সন্দেহভাজন এক ব্যক্তির ব্যাগ তল্লাশির সময় চারটি দেশীয় স্টান গ্রেনেড পাওয়া যায়। এ ধরনের গ্রেনেড বিক্ষোভের সময় ব্যবহার করা হয়েছিল।

সম্পর্কিত খবর :