Search

Search

বাংলাদেশের জন্য বাজেটে বরাদ্দ কমালো ভারত

ভারত-বাংলাদেশের পতাকা | ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় বাজেটে ঢাকা-নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে। তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তার বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে ভারত। এই অর্থবছরে বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৬০ কোটি রুপি।

অথচ গত অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ১২০ কোটি রুপি। এর মানে দাঁড়াচ্ছে এক বছরের ব্যবধানে ভারত বাংলাদেশের জন্য বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে দিয়েছে।

এর আগে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার পররাষ্ট্রনীতিতে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বাড়ে। এছাড়া বাংলাদেশে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দিল্লির অসন্তোষই এই বাজেটে প্রতিফলিত হয়েছে। খবর এনডিটিভির।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি জানায়, তারা বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে হামলার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

প্রসঙ্গত, ঋণ ও অনুদান বাবদ বিদেশি সহায়তা খাতে বাংলাদেশ ছাড়াও বরাবরের মতো আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, মরিসাসসহ লাতিন আমেরিকা ও আফ্রিকার একাধিক দেশের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর :