Search

Search

তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র | ছবি: সংগৃহীত
তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী শীতকালীন এ ঝড়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ সেবাগ্রহীতা।

শীতের এ তীব্রতা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর–পূর্বাঞ্চলে নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত।

মার্কিন সংবাদমাধ্যম এপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

মৃতদের মধ্যে কয়েক জন সড়ক ও অন্যান্য দুর্ঘটনার জেরে মারা গেছেন। বাকিরা মারা গেছেন হাইপোথার্মিয়ায়, যা বিপজ্জনক ঠান্ডার কারণে ঘটেছে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, অনেক অঞ্চলে এই তীব্র শীত পুরো সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে।

তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে আছে টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলের বড় অংশে শূন্যের নিচে তাপমাত্রা ও রেকর্ড শীত অব্যাহত থাকতে পারে, যা ফেব্রুয়ারির শুরু পর্যন্ত গড়াতে পারে।

সম্পর্কিত খবর :