Search

Search

ইরানে পর পর দুটি বিস্ফোরণ নিয়ে যা জানা যাচ্ছে

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুটি গাড়ি | ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির মধ্যেই ইরানে পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উপসাগরীয় উপকূলবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাস ও দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় বিবিসি।

এতে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। হঠাৎ করে দুটি শহরে পর পর বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটেছে বন্দরনগরী বন্দর আব্বাসে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানায়, আটতলা একটি ভবনে ওই বিস্ফোরণ ঘটেছে। এতে দুটি ফ্লোর, বেশ কিছু গাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের পর সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন নৌ কমান্ডারকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে ইরানের বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম ওই দাবি নাকচ করে দিয়েছে।

পরে তেহরান টাইমস দ্বিতীয় আরেকটি বিস্ফোরণের খবর জানায়। ইরাক সীমান্তের কাছাকাছি আহভাজ শহরে একটি আবাসিক ভবনে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে চারজন নিহত হয়।

দুটি বিস্ফোরণের পরই স্থানীয় কর্মকর্তারা জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আটকে পড়াদের উদ্ধার করা হয়। আর হতাহতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।

এদিকে বিস্ফোরণের কারণতাৎক্ষণিকজানা না গেলেও পরে কর্মকর্তারা জানান, গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে।

অন্যদিকে উত্তেজনার মধ্যে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আলোচনায় বসতে রাজি আছে ইরান। দেশটি গ্রহণযোগ্য প্রস্তাব দেবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে ট্রাম্প এটাও বলেন, মধ্যপ্রাচ্যে তাদের বড় ও শক্তিশালী নৌবহর যাচ্ছে।

সম্পর্কিত খবর :