Search

Search

যমজ সন্তানের বাবা হলেন রাম চরণ

রাম চরণ ও তার স্ত্রী উপাসনা | ফাইল ছবি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ যমজ সন্তানের বাবা হয়েছেন। রাম চরণ ও তার স্ত্রী উপাসনার ঘরে এবার জন্ম নিয়েছে এক ছেলে ও এক মেয়ে। এমন সুখবর রাম চরণ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাম চরণ লিখেন, যমজ কন্যা ও পুত্রসন্তানের জন্ম তাদের জীবনে এনে দিয়েছে এক অনন্য পূর্ণতা। দুই কন্যা ও এক পুত্রসন্তান নিয়ে তাদের পরিবার আজ পরিপূর্ণ। তিনি আরও বলেন, তাদের জীবনে নারীরাই সবসময় সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থেকেছেন।

এই সুখবরে ভক্তদের মধ্যে মুহূর্তেই তৈরি হয় আনন্দ ও কৌতূহলের ঝড়।

রাম চরণের বাবা ও মেগাস্টার অভিনেতা চিরঞ্জীবী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, যমজ সন্তানের আগমনে পরিবারে দ্বিগুণ আনন্দ এসেছে। তিনি লিখেন, এটি তাদের পরিবারের জন্য এক অনাবিল সুখের মুহূর্ত এবং সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্তাটিতে চিরঞ্জীবী ও তার স্ত্রী সুরেখা দুজনের নামেই স্বাক্ষর ছিল।

রাম চরণ এখন তিন সন্তানের বাবা। এর আগে, ২০২৩ সালের জুনে রাম চরণ ও উপাসনা তাদের প্রথম সন্তানের জন্মের সুখবর দিয়েছিলেন। তাদের সেই কন্যা সন্তানের নাম রাখা হয় ‘ক্লিন কারা’।

রাম চরণ সম্প্রতি শংকরের পরিচালনায় কিয়ারা আদভানির বিপরীতে ‘গেম চেঞ্জার’ সিনেমায় অভিনয় করেছেন এবং বর্তমানে তার পরবর্তী ছবি ‘পেড্ডি’র প্রস্তুতি নিচ্ছেন তিনি।

সম্পর্কিত খবর :