Search

Search

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

উদ্ধার হওয়া অস্ত্র-গোলাবারুদ | স্টার নিউজ

যশোরের বাঘারপাড়া উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে বাঘারপাড়া ডিগ্রী কলেজ ক্যাম্পে প্রেস কনফারেন্সেস অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়।

প্রেস কনফারেন্সে লেফটেন্যান্ট কর্নেল রেজাউর রহমান জানান, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দড়িআগড়া পূর্বপাড়ায় রায়হানকে (২৭) সন্দেহ করে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি বিদেশি পিস্তল, ৭টি ম্যাগাজিন, একটি পিস্তল কাভার, ৩৯ রাউন্ড অ্যামোনিশন, ১০টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র, পাঁচটি মোবাইল ও অ্যাক্সসোরিজ, ছয়টি সিম কার্ড, একটি চার্জার সদৃশ ডিভাইস, পাঁচটি সিসিটিভি ক্যামেরা, দুইটি ওয়াকিটকি সেট, আতশবাজি এবং নগদ কিছু ধাতব মুদ্রা উদ্ধার করা হয়।

প্রেস কনফারেন্সে আরও জানানো হয়, অভিযুক্ত রায়হান পলাতক রয়েছে। তল্লাশি চলাকালে বাড়িটির একটি স্টিলের ট্রাংকের ভেতরে হ্যান্ড গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া যায়। পরবর্তীতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই গ্রেনেড সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে উচ্চ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করে।

এরপর প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম সম্পন্ন করে বোম্ব ডিসপোজাল দল এই বিস্ফোরকগুলো শনিবার রাতেই নিরাপদ স্থানে বিস্ফোরনের মাধ্যমে ধ্বংস করা হয়। এই অপরাধের সাথে সম্পৃক্ত অন্যান্য দুষ্কৃতিকারীদের আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্তৃক আটক করার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানানো হয়।

সম্পর্কিত খবর :