নাটোরে কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা
নাটোরের সিংড়ায় মো. রেজাউল করিম নামে এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে সিংড়া কুমারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
নিহত রেজাউল করিম নাটোরের বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও জিয়া পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি নাটোর তিন সিংড়া আসনের ধানের শীষের প্রার্থী আনোয়ারুল হক আনুর সমর্থক ছিলেন।
ইফতে খায়ের আলম বলেন, ‘বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, তারা কাজ করছে। কী কারণে, কারা তাকে হত্যা করলো বিস্তারিত তদন্ত শেষে জানানো যাবে।’