Search

Search

নোয়াখালীতে জামায়াত আমীরের জনসভায় নেতাকর্মীদের ঢল

নোয়াখালীতে শুরু সমাবেশ | ছবি: স্টার নিউজ
​নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের জনসভা শুরু হয়েছে।​শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় স্থানীয় জিলা স্কুল মাঠে এ জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমীরের।

​তবে সকাল ৯টায় জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. ইসহাক খন্দকারের সভাপতিত্বে জনসভা শুরু হয়। এতে বক্তব্য রাখছেন স্থানীয় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতারা।

​ইসহাক খন্দকার বলেন, ‘জামায়াত আমীর ড. শফিকুর রহমান বেলা ১১টায় এ জনসভায় বক্তব্য দেবেন। এরপর তিনি লক্ষ্মীপুরে জনসভায় যুক্ত হবেন এবং বিকেলে কুমিল্লার লাকসাম ও সন্ধ্যায় কুমিল্লা টাউন হল ময়দানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।’



​ড. শফিকুর রহমানের সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বিল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, তথ্য সম্পাদক মুহাম্মাদ সায়েদ সুমনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

​নোয়াখালীর ছয়টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীরা সমাবেশে উপস্থিত রয়েছেন। এছাড়া ভোর থেকে ৯ উপজেলার নেতাকর্মীরা এসে জিলা স্কুল মাঠে জড়ো হয়েছেন।

​এখানে চারটি আসনে জামায়াত এবং দুটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিয়ে ভোটযুদ্ধে নেমেছে।

​সকাল সাড়ে ৯টায় জনসভাস্থলে গিয়ে দেখা যায়, নোয়াখালী জিলা স্কুলের মাঠ ছাড়িয়ে প্রধান সড়কে অবস্থান নিয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। বিশাল মাঠের প্রবেশপথে জনসভায় আসা লোকজন ঢুকতে পারছেন না।

​জেলা জামায়াতের আমির মো. ইসহাক খন্দকার মাইকে ঘোষণা দেন, এ জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। শহরের বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।

সম্পর্কিত খবর :