Search

Search

পূর্বধলায় জামায়াত কর্মীর প্রতিষ্ঠানে বিএনপি সমর্থকদের লুটপাটের অভিযোগ

ছবি: স্টার নিউজ
নেত্রকোনার পূর্বধলায় বিএনপি সমর্থকদের বিরুদ্ধে জামায়াত কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জামায়াত কর্মী সুরুজ্জামানকে উদ্ধার করে।

সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ২টার দিকে পূর্বধলা উপজেলা সদরের রৌশনারা রোড সংলগ্ন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমেদ হারিছ ও নেত্রকোনা ৫ আসনের জামায়াতের প্রার্থী মাসুম মোস্তফা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ও দোকান থেকে সাতটি পিসি, প্রিন্টার, সিসি ক্যামেরা, একটি মোটরসাইকেল, চিনি ও ডালের ১০টি করে বস্তা, ৫০০ কেজি ডিটারজেন্ট, সয়াবিন তেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় ৯ লাখ ১৮ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গাড়ির কাগজপত্রও নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।

জামায়াতের দাবি, ঘটনার সময় তাদের তিন কর্মীকে আটক করা হয়।

অন্যদিকে বিএনপি সমর্থকদের দাবি, গভীর রাতে ত্রাণ বিতরণের অভিযোগে তাদের আটক করা হয়েছিল। তবে স্থানীয়দের একাংশ জানান, এটি নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম ছিল।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমেদ হারিছ ও নেত্রকোনা ৫ আসনের জামায়তের প্রার্থী মাসুম মোস্তফাসহ জামায়াত ও শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর :