৩০০ নম্বর বান্দরবান আসনে এনসিপির গণসংযোগ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৩০০ নম্বর বান্দরবান সংসদীয় আসনে প্রচারণা ও গণসংযোগ পরিচালনা করেছেন ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এস এম সুজা উদ্দিন।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগে মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেন তিনি।
এ সময় উজানি পাড়া, মধ্যম পাড়া, মারমা বাজার, চৌধুরী মার্কেটসহ শহরে বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীরা গণসংযোগ, লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে এনসিপির নেতারা জানান, পার্বত্য অঞ্চলের শান্তি বজায় রাখা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং স্থানীয় জনগণের মৌলিক অধিকার রক্ষাই তাদের রাজনীতির প্রধান লক্ষ্য। তারা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন।
দলটির নেতারা আরও জানান, বান্দরবানের প্রত্যন্ত এলাকাগুলোতেও ধারাবাহিকভাবে গণসংযোগ চালানো হবে। সাধারণ মানুষের অংশগ্রহণ ও সাড়া পেলে পার্বত্য জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
পদসভায় জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী লুক চাকমা, জেলা জামায়াতে যুগ্ম সদস্য সচিব তাজসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।