Search

Search

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় ট্রাক হেলপারের মৃত্যু

প্রতীকী ছবি | সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জিয়াউল হক (৫০) নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ট্রাক চালক।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে নিহতের নাম জানা গেলেও আহত চালকের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের উত্তর পাশে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এসময় একটি ইটবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে গিয়ে কাভার্ডভ্যানটির পেছন দিকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি মহাড়কের পাশের খাদে গিয়ে আটকে যায়। আর ইটবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের চালকের সহযোগী জিয়াউল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন ট্রাক চালক। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় আশপাশের লোকজন।

ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সার্জেন্ট খুরশীদ আলম বলেন, 'প্রাথমিকভাবে জানতে পারি একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ইটবাহী একটি ট্রাক পেছন থেকে কার্গোটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার জিয়াউল হক ঘটনাস্থলেই নিহত হয়। তার মরদেহ উদ্ধার করে আমাদের ক্যাম্পের সামনে রাখা হয়েছে। এখানও তার ঠিকানা জানা যায়নি। আমরা আসার আগেই স্থানীয়রা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তার নাম পরিচয় জানার চেষ্টা করছি।

সম্পর্কিত খবর :