’৭১-এ যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজ তারাই দাঁড়িপাল্লার কথা বলছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা ১৯৭১ সালের কথা শুনেছেন। আমরা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অস্ত্র ধরেছি; যুদ্ধ করেছি। আজ যারা দাঁড়িপাল্লার কথা বলে, তারা সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছিল।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়া এলাকায় অনুষ্ঠিত খুলি বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,আগে দুইটা মার্কা ছিল। একটা নৌকা, আরেকটা ধানের শীষ। এখন তো আর নৌকা নেই। এখন নতুন একটা দল আসছে, নতুন একটা মার্কাও আসছে—দাঁড়িপাল্লা।
খুলি বৈঠকে বিএনপি মহাসচিব মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে বলেন, স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি মুক্তিযুদ্ধের চেতনার আলোকে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
এ সময় বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।