Search

Search

ডিম নিক্ষেপ ও হামলার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিক্ষোভ মিছিল

হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল | ভিডিও থেকে নেয়া

নির্বাচনী প্রচারণার সময় ডিম নিক্ষেপ ও হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার (২৭ জানুয়ারি) শান্তিনগর বাজার মসজিদ এলাকা থেকে শুরু হয়। পরে মালিবাগ ও মৌচাক হয়ে শাহজাহানপুর অতিক্রম করে ফকিরাপুল মোড়ে গিয়ে শেষ হয়।

এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, এই হামলা পরিকল্পিত এবং এর পেছনে মির্জা আব্বাসের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে তাকে দমন করতেই এই হামলা চালানো হয়েছে।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার নিন্দা জানান এবং প্রশাসনের কাছে এর জবাব ও বিচার দাবি করেন। তাদের বক্তব্যে বলা হয়, নির্বাচনী প্রচারণার সময় এ ধরনের হামলা সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

ভবিষ্যতে সব প্রার্থীর জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় মিছিল থেকে।

সম্পর্কিত খবর :