তিন নেতার কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী প্রচারণা শুরু
তিন নেতার কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর জিয়ারতের মাধ্যমে দলের কার্যক্রমের সূচনা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘আধিপত্যের বিরুদ্ধে এনসিপি বরাবরই সোচ্চার ছিল এবং আগামীতেও থাকবে।’ এ সময়এনসিপির আহ্বায়ক গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোটের আহ্বান জানান।
এরপর তারা শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
প্রচারণা কর্মসূচি তিন নেতার কবর থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হবে বলে জানানো হয়েছে।
নাহিদ ইসলাম ছাড়াও কর্মসূচিতে উপস্থিত রয়েছেন- আখতার হোসেন, আসিফ মাহমুদ, নাসীরুদ্দীন পাটওয়ারী, আদীব আরিফ, মনিরা শারমিন, জাবেদ রাসিন, দিলশানা পারুল, নাবিলা তাসনিদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে সমঝোতার ভিত্তিতে এনসিপি মোট ৩০টি আসনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে।