মাইলস্টোন ট্র্যাজেডিতে ভুক্তভোগী পরিবারের কথা শুনলেন তারেক রহমান
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের সামনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
এ সময় বিমান দুর্ঘটনায় বিচারের দাবি, ক্ষতিপূরণ, সুচিকিৎসার ব্যবস্থা, শহীদি মর্যাদা, আহতদের পুনর্বাসনের দাবিতে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন অভিভাবকরা।
মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পরবর্তী সময়ে বিষয়গুলো দেখার আশ্বাস দেন। পাশাপাশি আপাতত একজন প্রতিনিধির সঙ্গে সমন্বয় করা হবে বলে জানানো হয়েছে।