Search

Search

জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

ছবি: স্টার নিউজ
ঢাকা মহানগরের মহিলা সমাবেশ স্থগিত করেছে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দলটির মহিলা শাখার ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।

পোস্টে বলা হয়, অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।

এর আগে গত মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। মূলত সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীদের ওপর ‘বিএনপির হামলা, হেনস্তা ও ভয়ভীতি’ প্রদর্শনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করার কথা ছিল।

সম্পর্কিত খবর :