Search

Search

হাসনাতের পথ পরিষ্কার, আদালতে টিকল না মঞ্জুরুলের রিট

মঞ্জুরুল আহসান মুন্সী | ছবি: সংগৃহীত
কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা রিট খারিজ করেছে হাইকোর্টে। ফলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

হাইকোর্টের আদেশের পরে হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, উনি ঋণখেলাপীর তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঋণ খেলাপি ব্যক্তিদের জনগণ প্রত্যাখ্যান করেছে।

এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি হাসনাত আবদুল্লাহর আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়। ইসির ওই সিদ্ধান্তের বৈধতা নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্টে রিট করেন মুন্সী।

শুনানি শেষে বুধবার (২১ জানুয়ারি) রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এখন প্রার্থিতা ফিরে পেতে এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন মঞ্জুরুল আহসান মুন্সী।

সম্পর্কিত খবর :