Search

Search

বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন | ছবি: সংগৃহীত
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে, তা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ঢাকায় নতুন নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের আসন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কারও পক্ষ নেবে না।’

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ইসি ভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। যদিও গণমাধ্যমের কোনো প্রশ্ন নেননি তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘ভোটের ফলাফল কী হবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। যুক্তরাষ্ট্র নির্বাচনে কারও পক্ষ নেবে না। মানুষের ভোটে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।’

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।’

ক্রিস্টেনসন আরও বলেন, ‘মার্কিন সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের এবং শুধুই বাংলাদেশের জনগণের। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।’

সম্পর্কিত খবর :