Search

Search

সৌদি-পাকিস্তানের সঙ্গী হচ্ছে না তুরস্ক

সৌদি আবর, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী | ছবি: সংগৃহীত
সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিতে যোগ দেবে না তুরস্ক। সৌদি সামরিক বাহিনী ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে। এর আগে গেল মাসের শুরুর দিকে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, ওই জোটে যুক্ত হতে আলোচনা শুরু করেছে আঙ্কারা।

এরপরই জল্পনা শুরু হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এই তিন দেশ মিলে শক্তিশালী একটি জোট গড়ে তুলবে। তবে সৌদির ওই সূত্রটি জানাচ্ছে, এ নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি। এএফপিকে সূত্র জানায়, পাকিস্তানের সঙ্গে সৌদির ওই জোটে যোগ দেবে না তুরস্ক।

‘এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি। আর এটি দ্বিপক্ষীয় চুক্তিই থাকবে।’ উপসাগরীয় একজন কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, এটি পাকিস্তানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক। তুরস্কের সঙ্গে আমাদের কিছু চুক্তি রয়েছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে হওয়া এই চুক্তি দ্বিপক্ষীয়ই থাকবে।

সম্পর্কিত খবর :