র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আফিম উদ্ধার
মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জে র্যাব-১১ এর পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৬৭৮ গ্রাম আফিম উদ্ধার করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দি এলাকায় এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
রোববার সকালে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।