শেরপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের প্রাণহানি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নকলা–নালিতাবাড়ী সড়কের বাইটকামারী জোড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন নকলা উপজেলার ধনাকুশা গ্রামের বাসিন্দা মন্নার ছেলে অটোরিকশা চালক শফিকুল ইসলাম। অপরজন নালিতাবাড়ী উপজেলার তালুকপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে আরিফ, যিনি পেশায় ইটভাটা শ্রমিক ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শফিকুল ইসলাম ও যাত্রী আরিফের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।