Search

Search

নতুন বই দেওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

প্রতীকী ছবি | সংগৃহীত
মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি জেলা পুলিশের নজরে এলে তাকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর বিকেলে টংগীবাড়ী উপজেলার পাশে অবস্থিত প্রেসক্লাব সংলগ্ন একটি নির্জন কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর ইসলাম, যিনি ওই প্রতিষ্ঠানের সাবেক প্রহরী ছিলেন, নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে সেখানে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। নুর ইসলাম টংগীবাড়ী থানার ধীপুর গ্রামের বাসিন্দা।

দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি মুন্সীগঞ্জ জেলা পুলিশের নজরে আসার পরপরই পুলিশ সুপারের নির্দেশে টংগীবাড়ী থানা পুলিশ অভিযানে নামে এবং গ্রেপ্তার করে।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর :