Search

Search

হরিণাকুন্ডুতে মাদক, দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

অস্ত্রসহ গ্রেপ্তার নারী | সংগৃহীত
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদক ও বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ তাছলিমা আক্তার (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ । বুধবার রাতে হরিণাকুন্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তাছলিমা আক্তার ওই গ্রামের সাফায়েত আলীর মেয়ে।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে চটকাবাড়িয়া গ্রামের মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে অভিযান চালানো হয়। হোসেন আলী ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে। এ সময় দুই কেজি গাঁজা, ৮টি রাম এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাছলিমাকে গ্রেপ্তার করে র‍্যাব-৬।

র‍্যাবের কর্মকর্তা আরও বলেন, 'এ ঘটনায় মূল অভিযুক্ত হোসেন আলী পলাতক রয়েছেন। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করা হয়েছে।’

হরিণাকুন্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, ‘র‍্যাব-৬ এর পক্ষ থেকে হরিণাকুন্ডু থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সম্পর্কিত খবর :