'না' ভোটে অবস্থান নেয়া দল রক্তের সাথে বেঈমানী করছে: উপদেষ্টা সাখাওয়াত
যদি কোনো দল না ভোটের পক্ষে অবস্থান নেয় তবে তা রক্তের সঙ্গে বেঈমানি বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 'দেশের ভবিষ্যৎ গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে'।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, 'হ্যাঁ' ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে 'হ্যাঁ'তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যৎ। এরকম সুযোগ সবসময় পাবেন না৷ সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা যদি 'হ্যা' ভোট বিজয়ী করতে পারেন। তবে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা কিছু করতে পারবে না'৷
এসময় অতিরিক্ত জেলা নাজমুল হক সুমন,অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷