জয়পুরহাট জেলা এনসিপির কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
অদক্ষ ও অকার্যকর জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা এবং কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জয়পুরহাট জেলা এনসিপির একাংশ, জাতীয় যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওমর আলী বাবু, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল,সদস্য সচিব রাহিছুল ইসলাম, জাতীয় যুব শক্তির আহ্বায়ক ইমরান হোসেন ও ওয়ারিয়র্স অব জুলাই জয়পুরহাট জেলার সদস্য সচিব রাশেদুল ইসলাম।এ সময় তারা দ্রুত এই কমিটি বাতিলের দাবি জানান।