Search

Search

জয়পুরহাটে মেসি-ট্রাক্টরের ধাক্কায় শিক্ষার্থী নিহত

নিহত শিক্ষার্থীর স্বজনেরা | স্টার নিউজ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পানিয়াল এলাকায় ইট বোঝাই করা মেসি-ট্রাক্টরের ধাক্কায় বুলবুল হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে পাঁচবিবি উপজেলার পানিয়াল-পাগলা বাজার সড়কের পানিয়াল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত বুলবুল হোসেনের বাড়ি জেলার পাঁচবিবি উপজেলার পানিয়াল গ্রামে। তার বাবার নাম মোকসেদ আলী। তিনি শাইলট্রী রাইগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে আলু ক্ষেত থেকে সাইকেল যোগে রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে পেছন দিক থেকে আসা ইট-বোঝায় একটি মেসি-ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইমায়েদুল হক।

সম্পর্কিত খবর :