Search

Search

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে খেলবে না ভারতের বিপক্ষে

সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে, বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশের সমর্থনে তারা টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের সরকার আইসিসি টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে।’

একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, ‘…তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’


সম্পর্কিত খবর :