Search

Search

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, জরুরি বৈঠক ডেকেছে আইসিসি

সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানানোর পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জরুরি ভার্চ্যুয়াল বোর্ড মিটিং ডেকেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এ বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম।

এনডিটিভি জানিয়েছে, টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে কঠিন শাস্তি দেওয়া হতে পারে।

আরেক সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, এই মিটিং মঙ্গলবার কিংবা বৃহস্পতিবার হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল রাতে পাকিস্তান সরকারের এক পোস্টে বলা হয়, ‘ইসলামি প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

সম্পর্কিত খবর :