Search

Search

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের রেকর্ড জয়

বাংলাদেশ নারী দল | ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ নারী দল। এবার মাঠের লড়াইয়েও নিজেদের দাপটের প্রমাণ দিল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) নেপালের কীর্তিপুরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে তারা। ওপেনিং জুটিতে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৬৭ রান যোগ করে দুর্দান্ত সূচনা এনে দেন। দিলারা ৩৯ ও জুয়াইরিয়া ২২ রান করে ফিরলেও ইনিংসের গতি ধরে রাখেন অধিনায়ক জ্যোতি ও সোবহানা মোস্তারি।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খেলেন অনবদ্য হাফসেঞ্চুরি। তিনি মাত্র ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৬ রান করেন। অন্যদিকে সোবহানা মোস্তারি ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন।

এই ১৯১ রান টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০২৪ নারী এশিয়া কাপে মালয়েশিয়ার বিপক্ষেও সমান ১৯১ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ২৫৫ রান, যা এসেছিল মালদ্বীপের বিপক্ষে। পাশাপাশি, ৯০ রানের এই জয়টি রানের ব্যবধানে বাংলাদেশের তৃতীয় বড় জয় হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে।

সম্পর্কিত খবর :