Search

Search

বিপিএল ফাইনাল

সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে রাজশাহী ও চট্টগ্রাম

রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস | ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারনী ম্যাচ।

লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ছিল রাজশাহী ও চট্টগ্রাম। ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে অফে উঠে রাজশাহী। সমানসংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় চট্টগ্রাম। প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে মুখোমুখি হয় রাজশাহী ও চট্টগ্রাম। ঐ ম্যাচে ৬ উইকেটের জয়ে ফাইনালে নাম লেখায় চট্টগ্রাম।

প্রথম কোয়ালিফাইয়ারে হেরে গেলেও ফাইনাল খেলার সুযোগ ছিল রাজশাহীর। দ্বিতীয় কোয়ালিফাইয়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় তারা।

লিগ পর্বে দু’বার দেখা হয়েছে রাজশাহী ও চট্টগ্রামের। প্রথম দেখায় ২ উইকেটের জয় পায় চট্টগ্রাম। ফিরতি লেগে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী।

লিগ পর্ব ও কোয়ালিফাইয়ার মিলিয়ে রাজশাহীর বিপক্ষে তিনবারের দেখায় দু’বার জয় পেয়েছে চট্টগ্রাম।

ফাইনালের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদসম্মেলনে নিজেদের লক্ষ্য জানিয়েছেন রাজশাহীর হেড কোচ হান্নান সরকার। তিনি বলেন, ‘আমরা অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছি। মূলত সবার আগে খেলোয়াড়দের পাওনা বুঝি দিয়েছে রাজশাহী।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্লেয়ার, ম্যানেজমেন্ট, টিমবয়-সবার ব্যাংক অ্যাকাউন্টে পুরো অর্থ ট্রান্সফার হয়ে গেছে।’

নিজের দায়িত্ব নিয়ে হান্নান বলেন, ‘হেডকোচ হিসেবে আগে কখনো কাজ করা হয়নি, স্ক্রিনের বাইরে যে সাপোর্ট পেয়েছি; বিশেষ ধন্যবাদ।’

বলেন, ‘এখন অপেক্ষা কেবল শিরোপার।’

সম্পর্কিত খবর :