Search

Search

জামায়াত আমীরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত আমীরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ | ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমীরের কার্যালয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এই বৈঠক প্রায় এক ঘণ্টা ধরে চলে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।



মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর একই কার্যালয়ে জামায়াত আমীরের সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই বৈঠক।

এ বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৈঠকে নির্বাচন ছাড়াও রোহিঙ্গা সংকট, জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনা এবং শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্পর্কিত খবর :