Search

Search

সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা জামায়াতের

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩১ জানুয়ারি নারী সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সারাদেশে জামায়াতের নারীকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি আহ্বান করেছে দলটি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ সমাবেশের ঘোষণা দেন।

ডা: তাহের বলেন, ‘অন্য সব দলের চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারীকর্মী বেশি। সারাদেশে আমাদের নারীরা একটিভ, ভোটও বেশি পাব। এ জন্য আক্রমণ করার চেষ্টা করছে। যারা নারী অধিকারের কথা বলেন, তারা এখন নারীদের উপর আক্রমণ করছে। এছাড়া বিভিন্ন জায়গায় হাত, জিহ্বা কেটে ফেলার হুমকি দিচ্ছে।’

তিনি বলেন, ‘জোর করে ক্ষমতায় গেলে এবার আগের চেয়েও পরিণত খারাপ হবে।’

তিনি জানান, যশোর, চুয়াডাঙ্গা, কুমিল্লা, টাঙ্গাইল, লালমনিরহাট, ভোলা, চাঁপাইনবাবগঞ্জ, কেরানীগঞ্জে নারীদের ওপর হামলা হয়েছে। এছাড়া বহু জেলায় হুমকি, কেন্দ্র দখলের টার্গেট করা হয়েছে। তারা বুঝেতে পেরেছে জিততে পারবে না, এ জন্য দখল করার পরিকল্পনা নিয়েছে।

ডা: তাহের বলেন, ‘১৪, ১৮, ২৪-এর মতো অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে আবার আন্দোলন হবে।’

ডিসি, এসপিরা প্রকাশে পক্ষপাতিত্ব করছে জানিয়ে তিনি বলেন, ‘ইসি কিছু করছে না, তারা জেনেশুনে হয়তো একদিকে হেলে পড়েছে।’

তিনি বলেন, ‘আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ হবে। হামলা বন্ধ না হলে মহিলা ও ১১ দল আরও কর্মসূচি দিতে বাধ্য হব।’

নারীদের প্রতি সবগুলো হামলার প্রকৃতি এক- জানিয়ে তিনি বলেন, ‘আমরা নারীদের ক্রমাগত সামনে আনার চেষ্টা করছি। এ রকম হামলা হলে নারী প্রার্থী পাব না, তারা নারী অধিকারের কথা বললেও তারা নারীদের পিছিয়ে দিচ্ছে।’

সম্পর্কিত খবর :