Search

Search

কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে: হান্নান মাসউদ

বক্তব্য দিচ্ছেন আবদুল হান্নান মাসউদ | স্টার নিউজ
​ভোটাররা যাতে সুষ্ঠু ও নিরাপদভাবে ভোটকেন্দ্রে যেতে পারেন, সে ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী আবদুল হান্নান মাসউদ।

​মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হান্নান মাসউদ বলেন, সাধারণ ভোটারদের ভয়ের কিছু নেই। সরকার ও রাজনৈতিক দলের নেতারা ভোটকেন্দ্রে নিরাপদে যাওয়ার পরিবেশ তৈরি করবেন। ভোটারদের কাজ হলো ভোট দেওয়া এবং কীভাবে কেন্দ্রে যাবেন- হেঁটে নাকি রিকশায়, সে পরিকল্পনা করা।

​তিনি বলেন, জনগণের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে হবে। কে শান্তির কথা বলছে আর কে হুমকি দিচ্ছে- এই পার্থক্য বুঝে ভোটাররা সিদ্ধান্ত নেবেন। হুমকির ভয়ে অন্যায়ের পক্ষে গেলে তা হবে দুঃখজনক।

​এ সময় অভিযোগ করে হান্নান মাসউদ বলেন, মানুষকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে জুলাই বিপ্লবের মতো হাতিয়াতেও গণবিপ্লব হতে পারে।

সম্পর্কিত খবর :