রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বিল্লাল
রাজধানীর মিরপুর এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত, শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামি মো. বিল্লাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বিল্লাল হোসেন উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরির গলি এলাকায় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। এরপর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের অধীনস্থ ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা নজরদারি চালিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে।
পরবর্তীতে বাংলাদেশ পুলিশের সহযোগিতায় ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর কাফরুল আইসক্রিম ফ্যাক্টরি গলি এলাকা থেকে উক্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে কাফরুল থানায় ১২টি এবং খিলগাঁও থানায় ১টি, সর্বমোট ১৩টি মামলা রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।