Search

Search

শীতে ইউক্রেনে হামলা করবে না পুতিন, জানালেন ট্রাম্প

ইউক্রেনে তীব্র শীত | ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘তীব্র শীতের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহের জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য শহর ও জনপদে হামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন।’

বিবিসি’র এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গিয়েছে। তবে রাশিয়া এখনো এ ধরনের কোনো চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে রাশিয়া তাদের প্রতিশ্রুতি রাখবে।

যদিও কবে থেকে এই হামলা বন্ধ থাকবে, সে বিষয়ে কিছুই বলেননি ট্রাম্প।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে কিয়েভে তাপমাত্রা দ্রুত কমে যাবে এবং আগামী কয়েক দিনে তা নেমে যেতে পারে মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াসে।

উল্লেখ্য, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে শীতকাল এলেই রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বাড়িয়ে দেয়। চলতি শীতেও সেই ধরনের হামলা জোরদার করেছে রাশিয়া।

সম্পর্কিত খবর :