Search

Search

রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর

‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা রণবীর সিং | ফাইল ছবি
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেনআইনজীবী প্রশান্ত মেঠাল।

জানা যায়, কয়েক মাস আগে ভারতের গোয়ার ঋষভ শেঠীর সিনেমা ‘কান্তারা’র প্রচারণা অনুষ্ঠানে রণবীর মঞ্চে উঠে সিনেমার চামুণ্ডাদেবীর অভিনয় করে দেখান। অভিনয় শেষে চামুণ্ডাদেবীকে ‘নারী ভূত’ বলে সম্বোধনকরেন।

এ প্রসঙ্গে ‘কান্তারা’র পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি দর্শকাসন থেকে বারবার রণবীরকে চামুণ্ডাদেবীর নকল করতে নিষেধ করছিলেন। তবে শোনেননি অভিনেতা।

তিনি জানান, ‘আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। হতে পারে এটি সিনেমা বা অভিনয়। কিন্তু যে দৈবকে দেখানো হয়েছে, তা খুবই পবিত্র ও সংবেদনশীল বিষয়। তাই আমি যেখানেই যাই, এই দৈবের নকল করতেনিষেধ করি। এই দেব-দেবী আমাদের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে।’

বিষয়টিতে আপত্তি জানান আইনজীবী প্রশান্ত মেঠাল। তার দাবি, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯, ও ৩০২ ধারায় এটি অপরাধ। কর্ণাটকের চামুণ্ডাদেবীর অভিনয় করতে গিয়ে তিনি আদতে দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকেঅপমান করেছেন।

এদিকে অনিচ্ছাকৃত এ ঘটনার জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন রণবীর সিং। এতে ঘটনার নিষ্পত্তি না হয়ে উল্টো থানায় এফআইআর দায়ের হয়েছে তার বিরুদ্ধে।

এফআইআর নিয়ে অবশ্য এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি ‘ধুরন্ধর’ খ্যাত এই অভিনেতা।

সম্পর্কিত খবর :