Search

Search

ভয়ভীতি দেখালে শক্ত হাতে প্রতিরোধ: মামুনুল

খেলাফত মজলিসের আমীরে মজলিস মামুনুল হক | স্টার নিউজ
৫৪ বছর ধরে এ দেশের মানুষকে শাসনের নামে শোষণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মামুনুল হক। তিনি বলেন, জুলাই আন্দোলনের সবাই আজ একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। বাংলার ১৮ কোটি মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতেই সবাই আজ ঐক্যবদ্ধ হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) ফরিদপুর-২ আসনের নগরকান্দা এম এন অ্যাকাডেমি মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাওলানা মামুনুল হক। তিনি বলেন, 'নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না হয়, তাহলে প্রশাসনকে জনগণের কাছে তার জবাব দিতে হবে'।

তিনি আরও বলেন, 'বাংলাদেশের রাজনীতিতে আর মাস্তানি চলবে না। যারা জোটের ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে, তাদের শক্ত হাতে দমন করা হবে। তবে নেতাকর্মীদের উদ্দেশে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান'।

জনসভায় তিনি ফরিদপুর-২ আসনে রিকশা প্রতীকের প্রার্থী শাহ্ আকরাম আলীর পক্ষে ভোট চান। সভায় জেলা জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন দুপুর ২টার দিকে তিনি ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেন। সেখানে তিনি ওই আসনে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমানের পক্ষে রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সম্পর্কিত খবর :