Search

Search

সীমান্ত থেকে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপের সদস্য আটক

আটক রুম্মান হোসেন | ছবি: স্টার নিউজ
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপের এক সদস্যকে আটক করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সেনাবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশ এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে যৌথবাহিনী রুম্মান হোসেন নামক একজনকে আটক করে। তিনি রোহিঙ্গা স্যলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) সদস্য।

তাকে রামু থানার আওতাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সম্পর্কিত খবর :