Search

Search

সোমবার ঝিনাইদহ সফরে যাচ্ছেন জামায়াত আমীর

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান | ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে ঝিনাইদহ সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিবেন তিনি।
জেলা জামায়াতে ইসলামী সূত্র জানিয়েছে, ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

জামায়াত আমীরের সফরকে সামনে রেখে রোববার থেকেই ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে জেলা জামায়াতে ইসলামী শনিবারে সংবাদ সম্মেলনও করেছে।

এদিকে, জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝেও ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল বলেন, আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মী ও আপামর জনগণের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন আমীরে জামায়াত। ঝিনাইদহবাসী অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত খবর :